• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
নওগাঁর নিয়ামতপুরে ৫ হাজার বস্তা সার জব্দ, সরকার নির্ধারিত মূল্যে বিক্রি সাবেক ডেপুটি স্পিকার আকতার হামিদ সিদ্দিকী নান্নুর নবম মৃত্যুবার্ষিকী আজ ফুলবাড়ীতে ২২শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের। দেশব্যাপী আ’লীগের নৈরাজ্য, সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে নওগাঁর মান্দায় বিএনপির বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি সারের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলেই ডিলারশিপ বাতিলের হুঁশিয়ারি: কৃষি সচিবের রাজশাহী সিমন্তে ১১ কোটি টাকার চোরাচালানি পণ্য, অস্ত্র-মাদকসহ আটক ১৭ নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন

বাঘায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ রামেকে চিকিৎসাধীন আহত তিনজনের একজন মারা গেছে

দিনকাল বিডি ২৪ / ১০৮ Time View
প্রকাশঃ সোমবার, ১৯ মে, ২০২৫

বাঘা (রাজশাহী) প্রতিনিধি,

রাজশাহীর বাঘায় সোমবার (১৯-০৫-২০২৫) সকালে যাত্রীবাহী বাস-মোটরসাইকেলের মুখোমুখি
সর্ঘষে একই পরিবারের আহত তিন জনের একজন জাহেদুল ইসলাম(শান্ত)(২৭) মারা গেছে।
রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি।
সোমবার (১৯-০৫-২০২৫) বিকেল সাড়ে ৫টায় মুঠোফোনে কথা হলে নিহতের মামাতো ভাই
রায়হান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,এদিন বিকেল ৫টায় আইসিইউতে চিকিৎসাীন
অবস্থায় মারা গেছেন। নিহতের স্ত্রী ও মেয়ে রামেক হাসপাতালে ভর্তি আছেন।
সোমবার(১৯-০৫-২০২৫)সকাল আনুমানিক পৌণে ৯টায় বাঘা পৌরসভার বানিয়া পাড়া
এলাকায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত হন- লালপুর উপজেলার বেরিলা বাড়ি
(জামতলা) গ্রামের জাহেদুল ইসলাম(শান্ত)(২৭) তার স্ত্রী জেসমিন আক্তারি (২৪) ও ৫ বছর বয়সের
মেয়ে উম্মে তুরাইফা। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর রাজশাহী
মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়।
জানা যায়, সোমবার সকালে একই মোটরসাইকেলে বাঘার গ্রীন হ্যাভেন স্কুলে নার্সারিতে
পড়ুয়া মেয়ে উম্মে তুরাইফাকে নিয়ে আসছিলেন স্বামী-স্ত্রী।
পথিমধ্যে সকাল আনুমানিক পৌণে ৯টায় বাঘা পৌরসভার বানিয়াপাড়া এলাকায় বাঘা থেকে
ছেড়ে যাওয়া ঢাকাগামী সুপারসনি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল
দুমড়ে মুচড়ে গুরুতর আহত হন তারা। এসময় ডান পায়ের হাটুর উপরের অংশ থেকে বিছিন্ন হয়ে
যায় জাহেদুল ইসলাম(শান্ত’র ও তার মেয়ে উম্মে তুরাইফার। জেসমিন আক্তারিও ডান হাতের হাড়
ভেঙে আহত হন ।
মুঠোফোনে কথা হলে আহত জাহেদুল ইসলাম(শান্ত)’র শ্যালক আবিদ হাসান জানান, সন্তান
সম্ভাবনা জেসমিন আক্তারিকে রামেকের আর্থোপেডিক ওয়ার্ডে ও উম্মে তুরাইফাকে শিশু
ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তিনি জানান, জাহেদুল ইসলাম(শান্ত) হার্ডওয়্যার ব্যবসায়ী
ছিলেন।
অফিসার ইনচার্জ(ওসি) আফম আছাদুজ্জামান জানান,ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছে।
বাস ও মোটরসাইকেল থানা হেফাজতে নেওয়া হয়েছে। অভিযোগ
পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category