• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম:
নাটোরে জিয়া পরিষদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ নাটোরে ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস, এক লাখ টাকা জরিমানা ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সারা দেশব্যাপী পণ্য প্রদর্শনী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। বাগাতিপাড়ায় পাঁকা ইউনিয়ন বিএনপির মোটরসাইকেল শোডাউন নাটোরের নলডাঙ্গায় বসতবাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ক্ষতি ৫ লাখ টাকা পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে রাজশাহীতে যুবদল ও মহিলা দলের বিক্ষোভ রাণীনগরে আগাম জাতের ধান কাটা শেষহতেই, শুরু হয়েছে আলু শরিষা লাগানোর মহা উৎসব বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার

মাদারগঞ্জে ইউরিয়া সারের ডিলারের দোকান থেকে ১৬৫ বস্তা সার চুরি

দিনকাল বিডি ২৪ / ১৪৪ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪

এম আর সাইফুল, মাদারগঞ্জ, জামাপুর:
জামালপুরে মাদারগঞ্জে ইউরিয়া সারের ডিলারের দোকান থেকে ৫০ কেজি ওজনের ১৬৫ বস্তা ইউরিয়া সার চুরি যাওয়ার অভিযোগ উঠেছে।

মাদারগঞ্জ পৌরসভার কামারপাড়া এলাকার বালিজুড়ী হইতে তেঘরিয়া যাওয়ার প্রধান সড়ক সংলগ্ন কামার পাড়া মোড়ে শামছুল ইসলাম ডিলার (৬৭) এর সারের দোকান থেকে গতকাল বুধবার সন্ধা হইতে আজ ভোর ৫টার মধ্যবর্তী যেকোন সময় এ চুরি যাওয়ার ঘটনা ঘটে বলে ভুক্তভোগী শামছুল ইসলাম জানান।

বিসিআইসি অনুমোদিত সার ডিলার শামছুল ইসলাম জানান, প্রায় ১০ বছর যাবৎ কামারপাড়া মোড়ে দোকান দিয়ে ব্যবসা করিয়া আসতেছি। এমতাবস্থায় প্রতিদিনের ন্যায় ঘটনার দিন বুধবান (২৪ জানুয়ারি) সন্ধ্যা আনুমানিক সোয়া ৫টা সময় আমার দোকান বন্ধ করে সাটারে তালা লাগাইয়া নিজ বাড়ীতে চলে যাই।

রাত আনুমানিক ১০ টা পর্যস্ত লোক মারফত খবর নিয়া জানতে পারি যে, আমার দোকান ঠিকঠাক আছে। বৃহস্পতিবার ( ২৫ জানুয়ারি) সকাল আনুমানিক ১১.০০টা সময় আমার দোকানের কর্মচারী দোকানের সামনে গিয়ে দেখতে পায় যে, দোকানের সাটারে তালা নাই।

বিষয়টি আমাকে সহ স্থানীয় লোকজনদের অবগত করলে আমিসহ আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে আমার দোকানের সাটারে দেখি তালা নাই। পরে লোকজনের উপস্থিতিতে ভিতরে প্রবেশ করে দেখতে পাই যে, আমার দোকান ঘরে থাকা যমুনা সারকারখানা, তারকান্দি, সরিষাবাড়ী, জামালপুর এর ৫০ কেজি ওজনের প্রাষ্টিকের ৫৯০ বস্তা ইউরিয়া সারের মধ্য হইতে ১৬৫ বস্তা ইউরিয়া সার নাই, যাহার মূল্য ২,১৭,৮০০/(দুই লক্ষ সতের হাজার আটশত) টাকা।

মাদারগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক ফিরুজ উদ্দিন জানান, চুরি যাওয়ার ঘটনায় থানায় একটি অভিযোগ পেয়েছি আমরা তদন্তপূর্বক ব্যবস্থা নিবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category