• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আত্রাই রেলওয়ে স্টেশন মাস্টার ছাইফুল ইসলামের ইন্তেকাল

দিনকাল বিডি / ২৩৮ Time View
প্রকাশঃ বুধবার, ৯ নভেম্বর, ২০২২

আব্দুল মজিদ মল্লিক,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ের আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার ছাইফুল ইসলাম হৃদয় ক্রিয়া বন্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…… রাজিউন)। মত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। জানা যায়, আত্রাইয়ের সর্বস্তরের মানুষর কাছ জনপ্রিয় স্টেশন মাস্টার ছাইফুল ইসলাম। তিনি গত ২৬ অক্টোবর হৃদয় ক্রিয়া বন্ধ হয়ে গরুতর অসুস্থ হয়ে পরেন। এ সময় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে গত ৭ নভেম্বর ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকাল ৯ টায় তিনি ইন্তেকাল করেন। তার মত্যুর সংবাদ আত্রাইয়ে পৌছালে সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার গ্রামের বাড়ি আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নের গুলিয়া গ্রামে। মত্যুকালে তিনি স্ত্রী, ভাই, ভাতিজাসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন।
তার মত্যুতে শোক প্রকাশ করে বাণি দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইকতেখারুল ইসলাম, আত্রাই থানার ওসি মো, তারকুর রহমান, উপজলা আওয়ামী লীগের সভাপতি নৃপেদ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক মো. আক্কাছ আলী, নওগাঁ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এসএম রেজাউল ইসলাম, থানা বিএনপির আহবায়ক আব্দুল জলিল চকলেট, আত্রাই সাংবাদিক ফোরামের সভাপতি উত্তাল মাহমুদ, সাধারণ সম্পাদক ওমর ফারুক, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোফাজ্জল হোসেন এবং সাধারণ সম্পাদক জামিল হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category