আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসুচী মোতাবেক বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপির উদ্যোগে ইউনিয়ন পদযাত্রা পুলিশের বাধার মুখে শেষ হয়েছে। গত শনিবার (১১ ফেব্রæয়ারী) সকাল ১০টায় দলীয় কার্যালয় থেকে পদযাত্রা বের করে উপজেলা পরিষদের সামনে পুলিশের বাধার মুখে পরে। এসময় পুলিশের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে তারা সেখান থেকে ফিরে দলীয় কার্য়ালয়ে এসে এক সমাবেশ করেন।
আদমদীঘি উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বুলবুল ফারুকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ফজলুল বারী তালুকদার বেলাল। আরো বক্তব্য উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক মাসুদ আহমেদ, সহ সভাপতি গোলাম মোস্তফা, কামরুল হাসান মধু, শাহিন হোসেন, শফিকুল ইসলাম লিখন, সাবেক ছাত্রদল নেতা মাহফুজুল হক টিকন, আব্দুল বাকি সরকার, আনোয়ারুল হক, দুলাল হোসেন, যুবদল আহবায়ক মিনহাজুল ইসলাম, জুয়েল রানা, কৃষকদলের আহবায়ক আবু রায়হান, ছাত্রদল সম্পাদক জাহিদ, শ্রমিক দল নেতা মিজানুর রহমান প্রমুখ। পদযাত্রায় বিএনপি ও তার অঙ্গসংগঠনের সভাপতি, সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ নেতৃবর্গ উপস্থিত ছিলেন। #