• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আদমদীঘিতে মাদক ব্যবসায়ী মিনু ও তার স্বামীকে গ্রেপ্তারের দাবীতে পোষ্টারিং ও মানববন্ধ

দিনকাল বিডি ২৪ / ৯৪ Time View
প্রকাশঃ সোমবার, ১২ মে, ২০২৫

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি,

আদমদীঘির ছোট জিনইর গ্রামের মাদক ব্যবসায়ী ডজন খানিক মাদক
মামলার আসামী মিনু বেগম ও তার স্বামী আমিনুর হোসেনকে গ্রেপ্তার করে এলাকায় মাদক মুক্ত ও যুব
সমাজকে মাদকের কবল থেকে রক্ষা করার দাবীতে এলাকায় তাদের বিরুদ্ধে পোষ্টারিং মানবন্ধন ও উপজেলা
নির্বাহি অফিসার, থানাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন গ্রামবাসিরা।

অভিযোগে বলা হয়, আদমদীঘি উপজেলা ছোট জিনইর গ্রামের মিনু বেগম, স্বামীসহ তার পরিবারে
লোকজন দীর্ঘ দিন যাবত মাদক ব্যবসা করছে। মিনু বেগমের বিরুদ্ধে মাদকদ্রবের প্রায় ডজন খানের মামলা
রয়েছে। সে বেশ কয়েক বার মাদকসহ গ্রেপ্তার হয়। তিনি জামিনে বের হয়ে আসার পর আবারো মাদকের
ব্যবসায় জড়িয়ে পরে। গ্রামে মাদক ব্যবসা চালিয়ে যাবার কারনে অনেক যুবক মাদকে আসক্ত হয়ে জীবন
ধংসের দিকে ধাবিত হচ্ছে। মিনু বেগমকে মাদক ব্যবসা না করার জন্য গ্রামের লোকজন বার বার তাগিদ
দিলেও তিনি মাদকের ব্যবসা চালিয়ে আসছে।

ফলে যুব সমাজ মাদকে আসক্ত হয়ে পরায় পরিবারে লোকজন
অশান্তিতে ভুগছেন। এদিকে ছোট জিনইর সহ এলাকার কয়েকটি গ্রামের মানুষ মাদকের ছোবল থেকে রক্ষা
করার দাবীতে মিনু বেগম ও তার স্বামী আমিনুর হোসেনকে গ্রেপ্তারের দাবীতে গত এক সপ্তাহ যাবত
এলাকায় পোষ্টারিং মানববন্ধন ও থানাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন। তার পরও তাদের গ্রেপ্তার
না করায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। ছোট জিনইর গ্রামের জামিল হোসেন রাসু খন্দকার বাবু
মিয়াসহ অনেকেই জানান, মিনু বেগম তার স্বামী ছেলেসহ পরিবারের সকলেই মাদক ব্যবসা করে চলেছে।

নিষেধ করা সত্বেও তারা প্রসাশনের ছত্র ছায়ায় এ ব্য্যবসা চালাচ্ছে। মিনু বেগম বলেন, আগে মাদক ব্যবসা
করেছি এবং কয়েকটি মামলা রয়েছে ও হাজত খেটেছি। এখন মাদক ব্যবসা করিনা। আমার বাড়ি ঘর ভেঙ্গে
দেয়ায় ছোট জিনইর গ্রাম খেকে সরে অন্যত্র ভাড়া বাসায় রয়েছি। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ
এসএম মোস্তাফিজুর রহমান বলেন, রেনু বেগম ও তার স্বামীকে এলাকায় পাওয়া যায়না। এলাকায় মাদক
ব্যবসা করলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category