• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

আদমদীঘিতে ১৮ ঘন্টার ব্যবধানে দুই বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল

দিনকাল বিডি ২৪ / ১৩৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে মাত্র ১৮ ঘন্টার ব্যবধানে মজিবর রহমান ও নুর মোহাম্মাদ নামের দুই বীর মুক্তিযোদ্ধা ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি—-রাজিউন)। গত সোমবার (১৫ জানুয়ারী) দিবাগত রাত ৮টায় আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির গাদোঘাট গ্রামের বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে পাঁচ মেয়ে নাতিনাতনীসহ বহুগ্রনগ্রাহি রেখে গেলেন। পরদিন গতকাল মঙ্গলবার বাদ জোহর মরহুম বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনারের মাধ্যমে রাষ্ঠ্রীয় মর্য্যাদা দেয়ার পর তার নামাজে জানাজা শেষে পারিবারিক গোড়স্থানে দাফন করা হয়।

অপরদিকে এর মাত্র ১৮ ঘন্টা ব্যবধানে গতকাল মঙ্গলবার (১৬ জানুয়ারী) বেলা দেড় টায় একই উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির পশ্চিমসিংড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মাদ তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। এর ৪দিন পূর্বে গত শুক্রবার তার স্ত্রী ইন্তেকাল করেন।

বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মাদের বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিনি দুই ছেলে এক মেয়ে নাতিনাতনীসহ বহুগ্রাহি রেখে গেলেন। ওইদিন বিকেল ৫টায় মরহুম বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনারের মাধ্যমে রাষ্ট্রীয় মর্য্যাদা দেয়ার পর বাদ এশা তার নামাজে জানাজা শেষে পারিবারিক গোড়স্থানে দাফন করা হয়। তারা দীর্ঘ দিন যাবত শারীরিক ভাবে অসুস্থ্য ছিলেন। রাষ্ট্রীয় মর্য্যাদা দেয়ার সময় উপস্থিত ছিলেন,

আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজ, সহকারি কমিশনার (ভুমি) ফিরোজ হোসেন, আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আব্দুল হামিদ, আবির উদ্দিন, শাফিউল ইসলাম, আবুল কালাম আজাদসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category