খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজুর ভাই ও বগুড়া-৩ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য খাঁন মুহাম্মাদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধনের আপন চাচা ঢাকা সুপ্রিম কোটের সিনিয়র
আইনজীবি এ্যাড, সাইদুল ইসলাম খান লিটন গতকাল বৃহস্পতিবার (১১ জানুয়ারী) ভোর ৪টায় ঢাকায় আকষ্মিক ভাবে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে ঢাকা স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি—–রাজিউন)। তার বয়স হয়েছিল ৬০ বছর। মৃত্যুকালে স্ত্রী ও দুই কন্যা সন্তান, ভাই, ভাতিজাসহ অসংখ্য গুনগ্রাহি রেখে গেলেন। তিনি ঢাকা মোহাম্মাদপুর বাসায় পরিবারের সদস্য নিয়ে থাকতেন।
মরহুমের প্রথম নামাজে জানাজা গতকাল বৃহস্পতিবার মোহাম্মদপুরের বাসায়, দ্বিতীয় জানাজা সুপ্রিম কোর্ট চত্বরে অনুষ্টিত হয়। আজ শুক্রবার (১২ জানুয়ারী) বাদ জুম্মা আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে মরহুমের তৃতীয় জানাজা শেষে আদমদীঘির ডহরপুর নিজ গ্রামে পারিবারিক গোড়স্থানে বাবা মায়ের কবরের পাশে দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সুত্রে বলা হয়। এদিকে তার মৃত্যুর খবর মুহুর্তে আদমদীঘি উপজেলায় ছড়িয়ে পড়লে সর্বস্তরে শোকের ছায়া নেমে আসে।