• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ইসলামপুরে জাতীয় পার্টির নেতা মোস্তফা আল মাহমুদের জনসংযোগ

দিনকাল বিডি / ১৪১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩

মোঃ মামুন মিয়া :জামালপুরের ইসলামপুরে ব্যাপক গণসংযোগ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মোস্তফা আল মাহমুদ।

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ইসলামপুরের গুঠাইল এলাকা সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি।

এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহা সচিব এডভোকেট মুহাম্মদ রেজাউল ইসলাম ভুঁইয়া,জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির,জহিরুল আলম রুবেল,জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান খান, সিনিয়র যুগ্ম মহা সচিব গোলাম মোহাম্মদ রাজু, জাতীয় পার্টির সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন খান, জাতীয় পার্টির সদস্য আনোয়ার হোসেন, জামালপুর জেলা জাতীয় পার্টির সদস্য মো: মাহমুদুল্লাহ, ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান বিপুসহ অনেকেই উপস্থিত ছিলেন।

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব মোস্তফা আল মাহমুদ গণসংযোগ শেষে জাতীয় পার্টির গুঠাইল আঞ্চলিক কার্যালয়ে পথ সভায় বলেন, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ শুরু করেছি অনেক আগে থেকেই। দলমত নির্বিশেষে মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। মানুষ এখনো প্রয়াত রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ও তার রেখে যাওয়া জাতীয় পার্টিকে মনেপ্রাণে ভালোবাসে। আগামী নির্বাচনে জাতীয় ইসলামপুর উপজেলার জনগণ জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকে ভোট দিয়ে আমাকে এই আসনের সংসদ সদস্য হিসেবে ইসলামপুর উপজেলার ভাগ্যোন্নয়নে সর্বস্তরের জনগণ আমাকে সুযোগ দিবে বলে বিশ্বাস করি বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category