• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ইসলামপুরে শহর আওয়ামী লীগের বর্ধিত সভা

দিনকাল বিডি / ২২৩ Time View
প্রকাশঃ রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২

রফিকুল ইসলাম রন্জু জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের ইসলামপুর শহর আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে বর্ধিত সভায় ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি প্রধান অঅতিথির বক্তব্য রাখেন। তিনি বলেন, তৃণমূল পর্যায়ের সকল নেতৃবৃন্দকে সাংগঠনিক ভাবে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে আবারো বিজয় ছিনিয়ে এনে চলমান উন্নয়নের ধারা অব্যহত রাখতে হবে। সাংগঠনিক অবকাঠামো জোরদার করে জামাত বিএনপি’র নৈরাজ্য রুখতে হবে।

শহর আওয়ামী লীগ সভাপতি নারায়ন কর্মকারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অধ্যাপক খলিলুর রহমানের সঞ্চালনায় এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এড.আঃ সালাম,সহ সভাপতি অধ্যক্ষ আবু নাসের চৌধুরী চার্লেস, জেলা পরিষদের সদস্য মুজিবুর রহমান শাহজাহান,চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী শাহিন,ভাইস চেয়ারম্যান আঃ খালেক আখন্দ, সাংগঠনিক সম্পাদক সরদার জাকিউল হক, সহ দপ্তর সম্পাদক অংকন কর্মকারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
এতে উপজেলা সহ বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category