• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

উপজেলা চেয়ারম্যানের নের্তৃত্বে আওয়ামীলীগের একাংশের শান্তি সমাবেশ

দিনকাল বিডি / ১৪২ Time View
প্রকাশঃ সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

বাঘা (রাজশাহী) প্রতিনিধি ঃ
বিএনপি জামাতের অবৈধ অবরোধ ও নৈরাজ্যের বিরুদ্ধে সোমবার (১৩ নভেম্বর) উপজেলার বাঘা বাজারে শান্তি সমাবেশ করেছে, আওয়ামীলীগের একাংশের নেতা-কর্মীরা। বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান, রাজশাহী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ লায়েব উদ্দিন লাভলুর নের্তৃত্বে শান্তি সমাবেশ করেন তারা। এ সময় লায়েব উদ্দিন লাভলু বলেন, চোরাগোপ্তা হামালায় বোমা মেরে,অগ্নি সন্ত্রাস করে বিক্ষিপ্তভাবে কোথাও নৈরাজ্য সৃষ্টি করে জনগণের জানমালের ক্ষতি করতে না পারে, সে জন্য আমরা অপরাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছি। বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনার নির্দেশনায় সারাদেশের ন্যায় আমরাও রাস্তায় আছি, আগামীতেও থাকবো।
এতে অংশ গ্রহন করেন, আড়ানি ইউনিয়ন আ’লীগের সাবেক সভাপতি মাজদার রহমান, বাঘা পৌর আ’লীগের সাবেক সাধারন সম্পাদক কামাল হোসেন, বাঘা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মোকাদ্দেস,সাবেক ইউপি সদস্য রমজান আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মনিরুজ্জামান রবি, সানোয়ার হোসেন সুরুজসহ দলটির একাংশের নেতাকর্মী ।

এদিকে,বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা চতুর্থ দফার অবরোধের দ্বিতীয় দিনে উপজেলার সড়কে যান চলাচল স্বাভাবিকের চেয়ে কিছুটা কম হয়েছে। তবে তিন চাকার ছোট যান চলাচল ছিল বেশি। অপর দিকে সড়কে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সতর্ক অবস্থায় ছিল পুলিশ।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category