মোঃ কামরুজ্জামান,বাগেরহাট প্রতিনিধি ।।
একুশে পদকপ্রাপ্ত কবি মোহাম্মদ রফিক এর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে । সোমবার বেলা ১১ টায় কবির নিজ হাতে গড়া সামসু উদ্দিন – নাহার ট্রাষ্ট এর শিক্ষা প্রতিষ্ঠান উদ্দিপন বদর সামছু নিকেতনের বারান্দায় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। কবির শেষ ইচ্ছা অনুসারে কোন আনুষ্ঠানিকতা ফুলেল শ্রদ্ধা ছাড়াই ট্রাষ্ট কমপ্লেক্সে পারিবারিক কবরস্থানে মায়ের কবরের পাশে দাফন সম্পন্ন করা হয় ।
৬০ এর দশকে ছাত্র আন্দোলন ও কবিতায়, একাত্তরে মুক্তিযুদ্ধে এবং স্বাধীন বাংলাদেশে আশির দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে কাব্যিক রসদ যুগিয়ে বিখ্যাত হয়ে আছেন কবি মোহাম্মদ রফিক। ১৯৪৩ সালে ২৩ অক্টোবর বাগেরহাট জেলার বেমরতা ইউনিয়নের চিতলী-বৈটপুর গ্রামেতিনি জস্মগ্রহন করেন। একাধাওে তিনি একজন কবি, লেখক,সাহিত্যিক ও শিক্ষক ছিলেন। মোহাম্মদ রফিক ৮ ভাই-বোনের মধ্যে সবার বড়। মৃত্যুকালে তিনি দুই ছেলে সহ অংসখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
পরিবার সুএে জানাযায়,গেল ৫ আগষ্ট তার গ্রামের বাড়ি চিতলীতে অবস্থানকালে রবিবার সকালে হটাৎ অসুস্থ হয়ে পড়লেচিকিৎসার জন্য তাকে নেওয়া হয় বরিশাল । সেখানে একটি বেসরকারি ক্লিনিকে বিভিন্ন পরীক্ষার পর কবির হার্টের সমস্যাসহ বেশি কিছু শারীরিক জটিতলা ধরা পড়লে উন্নত চিকিৎসার জন্যা তাকে ঢাকা নেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। সেখান থেকে সন্ধ্যায় পরিবারের সদস্যরা কবিকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রওনা হওয়ার পর রাত ৮টার দিকে পথেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
ছাত্র জিবন থেকে তিনি ছিলেন কর্মময়। মোহাম্মদ রফিক বাগেরহাটেই শৈশব কাটান। এসসসি পাশ করে ঢাকার নটরডেম কলেজে বিজ্ঞান বিভাগে ভর্তি হন তিনি। সেখান থেকে ঢাকা কলেজে মানবিক বিভাগে চলে যান তিনি। এ সময় কথাসাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াসের সাথে তার বন্ধুত্ব হয় যা তার সাহিত্যিক চেতনায় প্রগাঢ় ছাপ বহন করে। বি.এ. পাশ করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে এমএ বিভাওে ভর্তি হন। ১৯৬৭ খ্রিষ্টাব্দে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে এম. এ. ডিগ্রি লাভ করেন। বিশ্ববিদ্যালয়ে পডার সময় তার কবিতা সমকাল সহ বিভিন্ন সাহিত্য পত্রিকায় ছাপা হতে থাকে। এ সময় তিনি পাকিস্তানের সামরিক শাসন বিরোধী ছাত্র আন্দোলনেও যুক্ত হন। পাকিস্তানের সামরিক আদালত তাকে দশ বছরের কারাদÐ দেয়, কিন্তু এম. এ. পরীক্ষার জন্য তিনি ছাড়া পান। ১৯৭১ সালে তিনি প্রথমে মুক্তিযুদ্ধের ১ নং সেক্টরের কর্মকর্তা হিসেবে এবং পরে স্বাধীন বাংলা বেতারে কাজ করেন।
মুক্তিযুদ্ধের পর বিভিন্ন কলেজে শিক্ষকতা করার পর তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’র ইংরেজি বিভাগে যোগ দেন। তিনি ২৯ জুন ২০০৯ পর্যন্ত দীর্ঘকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।
অবসরের পর ঢাকায় থাকতেন। গেল সপ্তাহে তাঁর ছোট ছেলে শুদ্ধসত্তর রফিক তার বাবা রফিকের সাথে গ্রামের বাড়িতে আসেন। ১৯৭০ সালে তার প্রথম কাব্যগ্রন্থ ‘বৈশাখী পূর্ণিমা’ প্রকাশিত হয়। ১৯৭৬ সালে প্রকাশ পায় তার দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘ধুলার সংসারে এই মাটি’। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে ‘কপিলা’, ‘খোলা কবিতা, ‘গাওদিয়া’, ‘মানব পদাবলী’, ‘আতœরক্ষার প্রতিবেদন’ ইত্যাদি উল্লেখযোগ্য।
মোহাম্মদ রফিক একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, প্রথম আলো বর্ষসেরা গ্রন্থ পুরস্কার, জেমকন সাহিত্য পুরস্কার সহ বিভিন্ন স্বীকৃতি ও পুরস্কার অর্জন করেছেন। কবির বন্ধু ও প্রতিবেশী তৈয়াবুর রহমান জানান, কবি রফিক সমাজটাকে যেভাবে দেখে যেতে চেয়েছিলেন সেভাবে তিনি দেখে যেতে পারলেননা। তার চাওয়া পাপওয়া অপুর্নকা নিয়ে ছেড়ে চলে গেলেন। তার শেষ ইচ্ছা ছিল তার মৃত্যুর পর কোন আনুষ্ঠানিকতা না করে এবং মায়ের কবরের পাশে শায়িত হবেন । তিনি মুক্তিযুেদ্ধ অংশগ্রহন করলেও কোনরকম সুজোগ সুবিধা না নিতে সরকারের তালিকাভুক্ত হননি। #