• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

কুষ্টিয়ায় ট্রেনের রুট পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন

দিনকাল বিডি ২৪ / ১০০ Time View
প্রকাশঃ সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
আগামী ১৫ নভেম্বর থেকে কুষ্টিয়ার ওপর দিয়ে চলাচলকারী আন্তঃনগর সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তন করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। রুট পরিবর্তনের এই সিদ্ধান্ত বাতিল করে কুষ্টিয়ার ওপর দিয়েই ট্রেন দুটি চালু রাখার দাবিতে কোর্ট স্টেশন এলাকায় ঢাকাগামী আন্তঃনগর ট্রেন থামিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছে কুষ্টিয়ার জনসাধারণ।

সোমবার (৪ নভেম্বর) দুপুর ১২টায় ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস কুষ্টিয়া কোর্ট স্টেশনে আসলে ট্রেন থামিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা আধা ঘণ্টা পর ট্রেনটি ছেড়ে দেয়।

এ সময় বিক্ষোভকারীরা জানান, ট্রেন চলাচলের রুট পরিবর্তন করলে জেলার মানুষ যাতায়াত সুবিধা থেকে বঞ্চিত হবেন। বিশেষ করে চিকিৎসা, শিক্ষা ও ব্যবসায়িক কাজে ঢাকা বা খুলনা যাতায়াতের জন্য যাত্রীদের দুর্ভোগ বাড়বে। তাই রেলওয়ে কর্তৃপক্ষের এ ধরনের সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানান তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুমকি দেয় বিক্ষুব্ধ জনসাধারণ।

বাংলাদেশ রেলওয়ে কুষ্টিয়া কোর্ট স্টেশনের ইনচার্জ ইতিয়ারা খাতুন জানান, এই রুট থেকে সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন সরানোর ব্যাপারে এখন পর্যন্ত কোনো নির্দেশনা এখনো আসেনি।

রেলওয়ে সূত্র জানায়, বেনাপোল ও সুন্দরবন ট্রেনের প্রতিমাসে কুষ্টিয়া কোর্ট স্টেশন থেকে প্রায় ৫০ লাখ টাকার টিকিট বিক্রি হয়ে থাকে। এই দুটি ট্রেনের রুট পরিবর্তন করা হবে। তবে কুষ্টিয়া-ঢাকা রুটে নতুন ট্রেনের ব্যবস্থার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট আবেদন কর হয়েছে।

এই রুটে বিকল্প ট্রেনের ব্যবস্থার আশ্বাসের কথা বলেন এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category