• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

কুষ্টিয়ায় রেলসেতুর নিচে রক্তাক্ত লাশ উদ্ধার

দিনকাল বিডি / ৯৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদের পাড় থেকে অজ্ঞাতনামা ব্যক্তির এক হাত ভাঙা ও রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়ার গড়াই নদের রেলসেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, নিহত ব্যক্তির বয়স ৪৫–৫০ বছরের মধ্যে। তাঁর পরনে লুঙ্গি, শার্ট ও কালো রঙের কোট রয়েছে। এছাড়া বাম হাত ভাঙা, মুখ ও পায়ে ক্ষতচিহ্ন রয়েছে।

স্থানীয় বাসিন্দা সুরুজ হোসেন বলেন, রেলসেতুর নিচে সকালে মরদেহটি দেখে পুলিশে খবর দেওয়া হয়। তাঁর ধারণা অজ্ঞাত ব্যক্তিটি ট্রেনের যাত্রী ছিল। ট্রেন থেকে পরে এ ঘটনা ঘটতে পারে।

কুমারখালী থানার উপপরিদর্শক বিপ্লব বিশ্বাস বলেন, শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত ক্ষত আছে। এটি দুর্ঘটনা, নাকি হত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন আসলে বিস্তারিত বলা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category