• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

দিনকাল বিডি / ৮৬ Time View
প্রকাশঃ বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়া সদর উপজেলার আলামপুরে সড়ক দুর্ঘটনায় খবির উদ্দিন (৫০) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে কুষ্টিয়া- খুলনা মহাসড়কের সদর উপজেলার আলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আলামপুর এলাকার খবির উদ্দিন ভ্যান নিয়ে বাজারে যাওয়ার পথে আলামপুর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি স্যালো ইঞ্জিন চালিত ট্রলির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ভ্যানচালক খবির উদ্দিন গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

কুষ্টিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জানান, আলামপুর এলাকায় ভ্যান ও ট্রলির সংঘর্ষে ভ্যানচালক নিহত হওয়ার খবর পেয়েছি। নিহতের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category