• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

দিনকাল বিডি ২৪ / ১১৩ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি !!!
কুষ্টিয়ার ভেড়ামারায় লালন শাহ সেতুতে সড়ক দুর্ঘটনায় অভি সরদার (২০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (০৫ নভেম্বর) বেলা পৌনে ১২টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী সড়কের লালন শাহ সেতুর পশ্চিম পাড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অভি সরদার পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের বাবুলচারা গ্রামের সুজন সরদারের ছেলে।

ভেড়ামারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করছেন।

তিনি জানান, বেলা পৌনে ১২টার সময় ঈশ্বরদী থেকে কুষ্টিয়াগামী একটি ট্রাকের পিছনে মোটরসাইকেল চালিয়ে আসছিলেন অভি সরদার। হঠাৎ লালন শাহ সেতু পার হয়ে ট্রাকটি গতি কমালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পিছনে গিয়ে ধাক্কা লাগে।

এতে আরোহী অভি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category