• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামের লোহাগাড়ায় পারিবারিক কলহের অশান্তিতে গৃহবধূর আত্মহত্যা

দিনকাল বিডি ২৪ / ১৪৩ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক ‘দিনকাল বিডি’ চট্টগ্রাম অফিস : পারিবারিক কলহের অশান্তি সইতে না পেরে চট্টগ্রামের লোহাগাড়ায় এক গৃহবধূর আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের হাদুর পাড়ায় উক্ত ঘটনা ঘটেছে।

নিহত গৃহবধূর নাম কাজি মরিয়ম আক্তার লামিয়া (২১)। সে বড়হাতিয়া হাদুর পাড়ার শহীদুল ইসলামের স্ত্রী এবং পাশ্ববর্তী বাঁশখালী উপজেলার বৈলছড়ি এলাকার ইছহাকের কন্যা। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিগত ৭মাস পুর্বে বড়হাতিয়া হাদুর পাড়ার শহীদুল ইসলামের সাথে বাঁশখালী উপজেলার বৈলছড়ি এলাকার ইছহাকের মেয়ের বিয়ে হয়েছিল। কিছুদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল।গতকাল মঙ্গলবার রাতে স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়ে।

আজ বুধবার সকাল ১১টার দিকে ঘুম থেকে জেগে উঠে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। স্বামী ও প্রতিবেশীরা গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত: চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে থানার এসআই মাসুদ পারভেজ সঙ্গীয় পুলিশ ফোর্সদের সাথে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ মোঃ সোহেল চৌধুরী জানান, দুপুর ২টার দিকে এক মহিলাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে তাকে ইসিজি করে মৃত অবস্থায় পাওয়া যায়। তার গলায় হ্যাংগিং এর একটি কালো দাগের চিহ্ন রয়েছে।

বড়হাতিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়া সাংবাদিকদের বলেন, পারিবারিক ঝগড়ার সূত্র ধরে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। আমরা জানতে পেরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করেছে।

লোহাগাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম বলেন, গৃহবধূর আত্মহত্যার খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। মৃত্যুর যথাযথ কারণ নির্ধারণ করতে লাশটি ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category