• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে রড কারখানায় লিফট ছিঁড়ে মীরসরাই ও সীতাকুন্ডের ২ শ্রমিক নিহত

দিনকাল বিডি / ৯৮ Time View
প্রকাশঃ সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫

এম, এ কাশেম, বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম :: উত্তর চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাযর কুমিরায় অবস্থিত জিপিএইচ ইস্পাত কারখানায় লিফট ছিঁড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। রোববার (১৩ এপ্রিল) দুপুর সাডে ১২টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকার ওই কারখানায় এ দুর্ঘটনা ঘটে বলে প্রাপ্ত সংবাদে প্রকাশ।

নিহত শ্রমিকরা হলেন, সীতাকুণ্ডের সুলতানা মন্দির এলাকার রোকনুজ্জামানের পুত্র মোঃ মোস্তফা (২৭) ও মমীরসরাই উপজেলার ১৪ নং হাইতকান্দি ইউনিয়নের কুরুয়া গ্রাম এলাকার শামসুল হকের পুত্র রিফাত হোসেন (২৬)।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, জিপিএইচ ইস্পাত কারখানায় কাজ করার সময় লিফট ছিঁড়ে নিচে পড়ে মোস্তফা ও রিফাত গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত: চিকিৎসক মোস্তফাকে মৃত ঘোষণা করেন। আহত রিফাতকে হাসপাতালের নিউরো সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তিনিও মারা যান।

তিনি বলেন, লিফট দুর্ঘটনার খবর পেয়ে কারখানায় পুলিশ পাঠানো হয়। দুই শ্রমিকের মরদেহ চমেক হাসপাতালের মর্গ থেকে ময়নাতদন্ত শেষে মোস্তফা ও রিফাতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ঘটনার বিষয় সম্পর্কে জানতে জিপিএইচ ইস্পাত কারখানার নির্বাহী পরিচালক আলমাস শিমুলের মোবাইল ফোনে কল দেয়া হলে তিনি সাংবাদিকদের কল রিসিভ না করায় বিস্তারিত জানা সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category