• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

চট্টগ্রামের সীতাকুন্ডে অবরোধের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল

দিনকাল বিডি ২৪ / ১৮৮ Time View
প্রকাশঃ বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : দেশব্যাপী বিএনপি’র ঢাকা অবরোধের সমর্থনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রাম উত্তরজেলা বিএনপি।
বুধবার ভোরে মহাসড়কের কুমিরা এলাকায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল করার সময় নের্তৃবৃন্দ পুলিশি বাধার আতংকে ছিলো।

তবে, ১০মিনিট স্থায়ী বিক্ষোভ মিছিল করে নের্তৃবৃন্দ মহাসড়ক ছেড়ে চলে যায়।
মিছিলের নেতৃত্বে ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সরওয়ার আলমগীর, কাজী মোঃ সালাউদ্দীন, সীতাকুণ্ড উপজেলা বিএনপি’র সদস্য সচিব কাজী মোঃ মহিউদ্দীন, মীরসরাই উপজেলা বিএনপি’র সদস্য সচিব গাজী নিজাম উদ্দীন, বারৈয়ারহাট পৌর বিএনপি’র আহবায়ক দিদারুল আলম মিয়াজি, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আনিস আকতার টিটু, সাবেক যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল নোমান সহ বিএনপি অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ।

এসময় একতরফা নির্বাচন বাতিল, বেগম খালেদা জিয়া, আসলাম চৌধুরী সহ নের্তৃবৃন্দের মুক্তি দাবি করে নেতারা শ্লোগানে শ্লোগানে রাজপথে অবস্থান করে। দাবি আদায়ে রাজপথে থেকে জনগণকে সাথে নিয়ে সরকারের পতন নিশ্চিত করা হবে বলে ও বক্তব্যরত: নের্তৃবৃন্দ দাবি করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category