• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

চট্টগ্রাম ১ মীরসরাই আসনে পছন্দের প্রতীক নৌকায় ভোট দিয়ে বাড়ি ফেরার পর বৃদ্ধ করিম’র মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ১৬৬ Time View
প্রকাশঃ সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪

এম, এ কাশেম, চট্টগ্রাম থেকে : জাতীয় সংসদের নির্বাচনী এলাকা চট্টগ্রাম-১ মীরসরাই আসনে নির্বাচনে পছন্দের প্রতীক নৌকায় ভোট দিয়ে বাড়ি ফেরার পর করিম উল্লাহ (৮৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

রবিবার (৭ জানুয়ারি) সকালে তিনি নিজ বাড়িতেই মারা যান। করিম উল্লাহ্ মীরসরাই উপজেলার ৬ নং ইছাখালী ইউনিয়নের হাসনাবাদ গ্রামের আলি নেওয়াজ সওদাগর বাড়ির বাসিন্দা ছিলেন বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

মৃত্যু বরণকারী করিমের পরিবারের লোকজন ও প্রতিবেশীদের তথ্যমতে, তিনি একজন আওয়ামী লীগ সমর্থক। এবারের নির্বাচনে ও তিনি নৌকা প্রতীকেই ভোট দিয়েছেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

আত্মীয়-স্বজনরা জানান, করিম উল্লাহ্ সকালে ৬ নং ইছাখালীর ঝুলনপোল বেণি মাধব উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে যান। এরপর বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেয়ার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। আগে থেকেই তিনি অসুস্থ ছিলেন বলে পরিবারের লোকজন জানান।

স্থানীয় বাসিন্দারা জানান, ‘তিনি আওয়ামী লীগের একজন একনিষ্ঠ সমর্থক ছিলেন। বৃদ্ধ বয়সে ও নৌকার নির্বাচনী প্রচারণায় অংশ নিতেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category