• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

জাতীয় পার্টির মনোনয়ন দৌড়ে এগিয়ে ময়মনসিংহ -৫ আসনে মমিন রুবেল

দিনকাল বিডি / ১৪৪ Time View
প্রকাশঃ শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩

সোহাগ আকন্দ, ময়মনসিংহ প্রতিনিধি :
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ (মুক্তাগাছায়- ৫) নির্বাচনী এলাকা থেকে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী মো: মমিন রুবেল। তিনি জাতীয় পার্টির বর্তমানে ময়মনসিংহ জেলা যুগ্ম- আহব্বায়ক । তিনি জাতীয় পার্টির রাজনীতি শুরু করেন ১৯৯০ সালের ছাত্র জীবন থেকেই জাতীয় পার্টির রাজনীতি শুরু করেন এর পর যুব সংহতির আহব্বায়ক ছিলেন ময়মনসিংহ জেলার
কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ সম্পাদক ছিলেন ময়মনসিংহের মহানগরের সাংগঠনিক সম্পাদক ছিলেন । তিনি জানান, আমি নির্বাচিত হলে মুক্তাগাছা -৫ আসনের সার্বিক উন্নয়নের জন্য যা যা করণীয় আমি তা করবো। এই উপজেলা কৃষি ক্যাম্পে থাকবে কৃষি কাজে ব্যবহারের জন্য সার, বীজ, কীটনাশক এবং কৃষি সরঞ্জাম। বেকারত্ব দূর করার জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবো। মাদকমুক্ত সমাজ গড়ে তোলার জন্য খেলাধুলার পরিবেশ সৃষ্টি করবো। রাস্তাঘাটের উন্নয়নসহ পুরোনো ঈদগাহ মাঠগুলোকে আধুনিকরণ করবো। নিরক্ষরতা দূর করার জন্য গণশিক্ষা কার্যক্রম চালু করবো এবং প্রতি মাসে ২০ দিন এলাকায় গিয়ে উন্নয়নের কাজ পরিচালনা করবো।সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে জাতীয় পার্টির রাজনীতি করছি। তাই অত্র এলাকার মানুষের আস্থা এবং সমর্থন পেয়েছি বলে আগামী সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেলে নির্বাচন করবো এবং বেগম রওশন এরশাদ হাতকে শক্তিশালী করতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের ত্যাগী ও পরীক্ষিত হিসেবে তাকেই নেত্রী মনোনীত করবেন বলে আশাবাদী তিনি ও তার সমর্থকরা। তাকে দলের মনোনয়ন দিলে দলের ত্যাগী ও তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে তাকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত করবেন বলেন দাবি করেছেন তিনি।
তাই আমি মুক্তাগাছা উপজেলার জনগণের কাছ থেকে দোয়া, সমর্থন এবং ভালোবাসা চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category