• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ট্রেনে কাটা পড়ে প্রতিবন্ধীসহ দুইজন নিহত

দিনকাল বিডি ২৪ / ২০৪ Time View
প্রকাশঃ রবিবার, ২৩ জুলাই, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহার রেলওয়ে থানাধিন পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে প্রতিবন্দীসহ দুইজন নিহত হয়েছে। গতকাল রোববার (২৩ জুলাই) সকালে জামালগঞ্জ ও নাটোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো আদমদীঘি উপজেলার সান্তাহার চাবাগান এলাকার প্রতিবন্ধী শামসুল ইসলাম (৬৫) ও নওগাঁ সদরের কামাইগাড়ী এলাকার সম্পা খাতুন (৩০)। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় পৃথক ইউডি মামলা হয়েছে।
সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন জানান, গতকাল রোববার সকাল ৬টায় প্রতিবন্ধী শামসুল ইসলাম তার মেয়ে বাড়ি থেকে জামালগঞ্জ রেললাইন পার হওয়ার সময় ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্ত:নগর পঞ্চগড় এক্সপেস ট্রেনের কাটা পড়ে নিহত হয়। অপরদিকে একই দিন দুপুর ১২ টায় নাটোর স্টেশনের পাশে চিলাহাটি থেকে খুলনাগামী আন্ত:নগর রুপসা একপ্রেস ট্রেনে সম্পা নামের এক নারী কাটা পড়ে নিহত হয়। মরদেহ গুলো পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জিআরপি থানার ওসি মোক্তার হোসেন জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category