মোঃ মনির হোসেন স্টাফ রিপোর্টার :
বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রিশাল উপজেলা শাখার (রুকন) সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকালে ত্রিশাল নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা জামায়াতের নায়েবে আমীর কামরুল হাসান মিলন।
ত্রিশাল উপজেলা জামায়াতের আমীর আবদুল্লাহ হীল বাকী নোমানের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাহাবুবুর রশিদ ফারাজী,মহানগর নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল।
আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি কামরুজ্জামান শাকিল, বায়তুল মাল সম্পাদক নজরুল ইসলাম বাবুল,পৌর আমীর রফিকুল ইসলাম, সেক্রেটারি সালেহিন, সাবেক পৌর আমীর এনামুল হক প্রমুখ।