• বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ধর্ষকদের বিচার দাবিতে বাগেরহাটে মহিলা দলের মানববন্ধন

দিনকাল বিডি / ৯৮ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫

বাগেরহাট প্রতিনিধি ||
মাগুরায় ৮ বছরের শিশুসহ সারা দেশে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে
বাগেরহাটে মানববন্ধন করেছে জেলা মহিলা দল।
মঙ্গলবার (১১মার্চ) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন পালন
করা হয়। মানববন্ধনে জেলা মহিলা দলের ৫ শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ
সালাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা
বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ শাহেদ আলী রবি, প্রেসক্লাবের সভাপতি ও
জেলা জাসাসের সভাপতি মোঃ কামরুজ্জামান, প্রেসক্লাবের সাধারন সম্পাদক
তরফদার রবিউল ইসলাম, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নারগীস আক্তার ইভা।
এসময় জেলা বিএনপির সভাপতি সাবেক সভাপতি এম এ সালাম ধর্ষকদের ফাঁসির দাবি
জানিয়ে বলেন, মাগুরাসহ সারাদেশে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা
করতে হবে। তাদের শাস্তি না দিলে ধর্ষকরা আরো বেপরোয়া হয়ে উঠবে। তাই
অবিলম্বে নারী ধর্ষক ও নির্যাতনের বিচার করার জন্য অন্তর্বর্তিকালিন
সরকারের প্রতি দাবি জানান তিনি। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category