• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ধামইরহাটে আলতাদিঘী জাতীয় উদ্যানে প্যানেল মেয়র মেহেদী হাসানের কর্মী সম্মেলন

দিনকাল বিডি / ১৯০ Time View
প্রকাশঃ বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে পৌরসভার প্যানেল মেয়র মেহেদী হাসানের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৬ এপ্রিল দুপুর ১২ টায় ঐতিহ্যবাহী আলতাদিঘী জাতীয় উদ্যানে পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ও পৌরসভার প্যানেল মেয়র মেহেদী হাসান তার ওয়ার্ডের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে কর্মী সম্মেলনের আয়োজন করে। কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রবীন জনপ্রিয় কাউন্সিলর আব্দুল হাকিম। অনুষ্ঠানের সংরক্ষিত নারী কাউন্সিলর মিনু আরা, ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল মান্নান, সম্পাদক আব্দুল কুদ্দুস, বীর মুক্তিযোদ্ধা বদিউজ্জামান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রেজাউল করিম, জগদল আদিবাসী স্কুল ও কলেজের প্রভাষক মিজানুর রহমান, দলিল লেখক তছির উদ্দিন, তারিকুল ইসলাম, প্রবীন গ্রাম্য চিকিৎসক আব্দুর সাত্তার, কাউন্সিলর মেহেদী হাসানের বড় ভাই রুহুল আমিন, বিদ্যুৎ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে সকল উপস্থিতিদের নিয়ে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। প্যানেল মেয়র মেহেদী হাসান বলেন, ‘আমি নির্বাচিত হওয়ার ২ বছর পূর্তি উপলক্ষে আমার ওয়ার্ডের সকল নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে প্রতি বছরের ন্যায় চলতি বছরের আজকের দিনে (২৬ এপ্রিল) এই সম্মেলন তথা ঈদ পূনর্মিলনীর আয়োজন করেছি, সকল কর্মীকে আমি সমান ভাবে মূল্যায়ন করে যাচ্ছি, ভবিষ্যতে তাদের দিক নির্দেশনা নিয়ে জনসেবা করে যাবো ইনশাআল্লাহ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category