• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নওগাঁয় জাকের পার্টির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

দিনকাল বিডি ২৪ / ১৫৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় ঈদ-এ মিলাদুন্নবী (সা.) ও জাকের পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার গণেশপুর গ্রামের মরহুম ইদ্রিস আলী টকির বাসভবনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় নওগাঁ জেলা জাকের পার্টির সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বাদলের সঞ্চালনায় এবং মান্দা উপজেলা জাকের পার্টির সভাপতি জহুরুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা জাকের পার্টির সভাপতি দেলোয়ার হোসেন (ডবলু)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক আলাল হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক রবি রায়হান, জয়পুরহাট জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি ইউসুফ আলী, নওগাঁ জেলা যুব ফ্রন্টের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, মান্দা উপজেলা জাকের পার্টির সাংগঠনিক সম্পাদক ময়েন উদ্দিন এবং সদস্য আজিবর রহমান প্রমূখ। এসময় নওগাঁ জেলা ও উপজেলা জাকের পার্টি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শেষে মরহুম ইদ্রিস আলী টকি’র কবর জিয়ারত ও জাকের পার্টির প্রয়াত সকল সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয় এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাকের পার্টির কার্যক্রম গতিশীল করতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category