• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নওগাঁর আত্রাইয়ে ভ্যান উল্টে শিশুর মর্মান্তিক মৃত্যু, এলাকায় শোকের ছায়া

দিনকাল বিডি / ২৩৭ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

মোঃ আব্দুস ছলাম , আত্রাই(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে কিচমত- জাতোপাড়া গ্রামের মো. নাইমের ছেলে তাহিদ (৬) একটি ভ্যান উল্টে গিয়ে ভ্যানের নিচে চাপা পড়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার (২৯ সেপ্টেম্বর) আনুমানিক বেলা ১টার দিকে কিচমত-জাতোপাড়া গ্রামে।

জানা গেছে, ভ্যান চালক বালি তোলার কাজে ভ্যানটি একটি স্থানে রেখে সেখান থেকে কিছু দূরে চলে যান। ঠিক সেই সুযোগে সেখানে যায় তৌহিদ নামের এই শিশু। শিশুটি খেলারছলে ভ্যানের ভিতরে থাকা চাবিটি হাত দিয়ে ঘুরাতে থাকলে হঠাৎ ভ্যানটি উল্টে যায়। উল্টে যাওয়া ভ্যানের নিচে চাপা পড়ে আহত হয় শিশুটি।

স্থানীয়রা তাকে উদ্ধার করে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মুহূর্তের মধ্যে শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো কিচমত- জাতোপাড়া গ্রামে নেমে আসে শোকের ছায়া। শিশুটির অকাল মৃত্যুতে পরিবারের সদস্যরা যেমন ভেঙে পড়েছেন, তেমনি শোকের সাগরে ভাসছেন প্রতিবেশীরাও।

এদিকে, এই মর্মান্তিক ঘটনায় ভ্যান চালকের কোনো দোষ নেই বলে জানিয়েছেন ঘটনার প্রত্যক্ষদর্শীরা। তারা বলছেন, এটি একটি দুর্ভাগ্যজনক দূর্ঘটনা। নিহত শিশু তৌহিদের বাবা মো. নাইম শোকে কারত হয়ে বলেন, আমার ছেলে আর ফিরে আসবে না।

সবার কাছে আমি দোয়া চাই, যেন আল্লাহ তাকে জান্নাত বাসী করেন। এটা ছিল আমার একমাত্র সন্তান। তার এই আকস্মিক চলে যাওয়া আমরা মানতে পারছি না। সবাই মিলে তাকে খুঁজছিলাম, শেষমেশ যে দৃশ্য দেখলাম তা আমার সারা জীবনের জন্য কষ্টের হয়ে রইলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category