• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনাম:
নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

নওগাঁর রাণীনগরে ধান মাড়াই মেশিন উল্টে শ্রমিকের মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ১১৬ Time View
প্রকাশঃ সোমবার, ৬ মে, ২০২৪

আব্দুল মজিদ মল্লিক,জেলা প্রতিনিধি নওগাঁ:
নওগাঁর রাণীনগরে ধান মাড়াই মেশিন উল্টে মেশিনের মালিক এনামুল প্রামানিক (২৬) নিহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে রাণীনগর উপজেলার মিরাট ইউনিয়নের তিন নম্বর সুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত এনামুল প্রামানিক উপজেলার ধনোপাড়া-মেরিয়া উত্তরপাড়া গ্রামের মকবুল প্রামানিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এনামুল একজন ধান মাড়াই শ্রমিক ছিলেন। রোববার দুপুর ১২টার দিকে এনামুল নিজের ধান মাড়াই মেশিন চালিয়ে মেরিয়া গ্রাম থেকে ধান মাড়াইয়ের উদ্দেশ্যে মেইন সড়ক দিয়ে পার্শ্ববর্তী সুইসগেট এলাকায় যাচ্ছিলেন। এমতাবস্থায় তিন নম্বর সুইসগেট এলাকায় পৌঁছালে ধান মাড়াই মেশিন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে এনামুল মেশিনের নিচে চাপা পড়েন। এ সময় এনামুলের মাথায় গুরুতর আঘাত লেগে ঘটনাস্থলেই তিনি মারা যান।

মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ। তিনি বলেন, স্থানীয়দের মাধ্যমে ধান মাড়াই শ্রমিক এনামুলের মৃত্যুর খবরটি শুনেছি। এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ দেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category