• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নাটোরের বাগাতিপাড়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে অটো চালকের মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ১২৮ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০২৪

আনিসুর রহমান বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত অটোচালক আলাল উদ্দিনের (৪১) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আলাল উদ্দিন নাটোর সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের ছোট জংলী গ্রামের মৃত খালেক মুন্সির ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১২ টার দিকে সেই অটোচালক জেলা শহর থেকে যাত্রী নিয়ে বাগাতিপাড়ায় আসছিলেন। পথিমধ্যে উপজেলার জিগরী-তমালতলা এলাকায় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে অটো নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে হঠাৎ অনাকাঙ্খিত ভাবে পুলিশের টহল টিম সেখানে পৌছালে দুর্বৃত্তরা অটোসহ তাকে রেখে পালিয়ে যায়। এরপর পুলিশ আহত অটোচালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু খান বলেন, মঙ্গলবার দুপুরে নিহতের বোন রাবিয়া বেগম বাদি হয়ে অজ্ঞাতনামা কয়েক জনের বিরুদ্দে একটি মামলা দায়ের করেন। দ্রত আসামি (ছিনতাইকারী) চিহ্নিত করে গ্রেফতার করা হবে বলে দাবি করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category