এম আর সাইফুল, মাদারগঞ্জ, জামালপুরঃ
জামালপুরের মাদারগঞ্জে দুই বিএনপি নেতাকে গ্রেফতার করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।
ঢাকা বিএনপির মহাসমাবেশ শেষে বাড়ী ফেরার পথে শনিবার (২৮অক্টোবর) দিবাগত রাত ০২টা সময় উপজেলার বালিজুড়ী বাজার থেকে গ্রেফতার করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন তারকে জিয়া প্রজন্ম দলের উপজেলা সিনিয়র সাধারণ সম্পাদক আব্দুর রহিম (২২)
ও পৌর শাখার সাধারণ সম্পাদক তালিব খান (২৫) দুজনই মাদারগঞ্জ পৌর এলাকার বাসিন্দা। নাশকতার মামলায় দুজনকেই রবিবার (২৯ অক্টোবর) দুপুরে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মাদারগঞ্জ মডেল থানার ওসি মাহবুবুল হক জানান নাশকতার মামলায় বিএনপির দুই নেতাকে গ্রেফতার করে কোর্টে প্রেরণ করা হয়েছে।