• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পত্নীতলায় বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

দিনকাল বিডি / ১৪৫ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৩ জুন, ২০২৩

শাহারিয়ার শান্ত, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ

সারাদেশের ন্যায় নওগাঁর পত্নীতলায় যথাযথ মর্যাদায় বর্ণাঢ্য আয়োজনে দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শুক্রবার (২৩ জুন) সকাল ৯ টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ১ মিনিট নিরবতা পালন, বিশেষ মোনাজাত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, দলীয় কার্যালয় হতে একটি আনন্দ র‌্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে।

পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক মেয়র আমিনুল হক, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ অরুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলিপ চৌহান, মহিলা বিষয়ক সম্পাদিকা ও জেলা পরিষদ সদস্য ফাতেমা জিন্না ঝরনা , জেলা পরিষদ সদস্য আজাদ রহমান, ফাতেমা জিন্না ঝরনা। তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলালীগের আহবায়িকা ও মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল আলম বেন্টু, সহ সভাপতি গৌতম চন্দ্র দে, সাধারণ সম্পাদক মিল্টন উদ্দীন, মহিলালীগের যুগ্ম আহবায়িকা সাবিনা,পৌর সেচ্ছাসেবকলীগের আহবায়ক ফরহাদ হোসেন,উপজেলা ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বিলাশ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category