এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
“মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র” এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করে সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির প্রত্যাশা পূরণে ইসলাম ভিত্তিক কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ পার্বতীপুর উপজেলা শাখার আয়োজনে ও শ্রমিক আন্দোলনের সাবেক সভাপতি মামুনুর রশিদ এর সঞ্চালনায় পার্বতীপুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি মুহাম্মাদ মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, রংপুর মহানগর শাখা সভাপতি আলহাজ হযরত মাওলানা মুফতী আব্দুর রহমান কাসেমী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর মুহাম্মাদ মুনতাসির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দিনাজপুর জেলা দক্ষিণের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সভাপতি ডাক্তার নুর আলম সিদ্দিকি।
ছাত্র আন্দোলন সভাপতি মারবুব হোসেন, দিনাজপুরের দক্ষিণ সভাপতি ইমরান, যুব আন্দোলন এর সাধারণ সম্পাদক মোকসেদুল,শ্রমিক আন্দোলন এর সাধারণ সম্পাদক কাওছার আলী সুমন,যুব আন্দোলন এর সভাপতি আজমল কাজী সুমন,
যুব আন্দোলন এর সহ-সভাপতি হাফেজ শামীম, ইসলামী আন্দোলন এর অ্যাসিস্ট্যান্ট সাধারণ সম্পাদক আকরাম আলী,ইসলামী আন্দোলন এর সাধারণ সম্পাদক আরমান হোসেন,ইসলামী আন্দোলন এর সাবেক সভাপতি মতিউর রহমানসহ পার্বতীপুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিভিন্ন নেতৃবৃন্দ এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন।