• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

পোরশায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশ অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১০৬ Time View
প্রকাশঃ শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪

পোরশা(নওগাঁ)প্রতিনিধি: “মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র” প্রতিপাদ্যে আলোকে কয়েকটি দাবি নিয়ে গণসমাবেশ করেছে নওগাঁর পোরশা উপজেলা শাখা ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির উপজেলা শাখার আয়োজনে শুক্রবার বিকালে সরাইগাছি মোড় মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভের সামনে আয়োজিত গণসমাবেশে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট দলের উপজেলা সভাপতি মাওলানা হুজ্জাতুল্লাহ শেখ। ভারতের পানি আগ্রসন বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ, ছাত্র জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেফতার, অবৈধ সম্পদ বায়েজাপ্ত ও তাদেরকে নির্বাচন অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের, ইহকালীন শান্তি ও পরকালিন মু্িক্তর প্রত্যাশা পূরণ এবং ইসলাম ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যের এই দাবি গুলির পক্ষে প্রধান অতিথি বক্তব্য ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মাওলানা মুহাম্মদ আব্দুল হক আজাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মাদ আবুল কালাম আজাদ, নওগাঁ জেলা সভাপতি মাস্টার আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রভাষক মুহাম্মদ শহিদুল আলম, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ কাওছার কামাল শাহ্, সাবেক সভাপতি আলহাজ্ব মুহাম্মদ তৈয়ব শাহ্ চৌধুরী, কেন্দ্রী শুরা সদস্য মাওলানা মুহাম্মদ আব্দুর রহমান, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মুহাম্মদ আতিকুর রহমান, সি সদস্য মাওলানা মুহাম্মদ উমর আলী ও সাবেক সেক্রেটারি হাফেজ মাওলানা মুহাম্মদ  নজরুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন প্রকৌশলী মুহাম্মাদ আশরাফুল আলম। গণসমাবেশে উপজেলা ৬ ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশের সকল সভাপতি, সাধারণ সম্পাদক সহ সংগঠনের সদস্যবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের জনগণ উপস্থিত ছিলেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category