• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পোরশায় ঘাটনগর ইউনিয়ন হেফাজতের কমিটি গঠন সভাপতি আল-মামুন,সেক্রেটারী রঈসুদ্দিন

দিনকাল বিডি ২৪ / ১১৬ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

পোরশ(নওগাঁ)প্রতিনিধি:

নওগাাঁর পোরশায় ঘাটনগর ইউনিয়ন হেফাজতে ইসলাম
এর কমিটি গছন করা হয়েছে।
হেফাজতে ইসলাম বাংলাদেশের কার্যক্রম তৃণর্মল পর্যায়ে বিস্তৃত করার লক্ষ্যে
বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় বড়গ্রাম হাইস্কুল মাঠে এ কমিটি গঠন করা
হয়। মাও: আল-মামুনের সঞ্চালনায় কমিটি গঠন সভায় সভাপতিত্ব করেন হেফাজতে
ইসলাম পোরশা উপজেলা সভাপতি বিশিষ্ট আলেম, লেখক ও গবেষক মাও: ফজলুল হক শাহ।
এসময় উপজেলা সিনিয়র সহসভাপতি আলহাজ নূরুল আলম শাহ, সেক্রেটারী মাও:
মোস্তফা শাহ, সাংগঠনিক সম্পাদক হাফেজ আমিনুল হক শাহ, প্রচার সম্পাদক
মাও: আহমাদুল্লাহ উপস্থিত ছিলেন। সভায় মাও: আল-মামুনকে সভাপতি, মাও:
রঈসুদ্দিনকে সেক্রেটারী এবং মাও: ওবাইদুল্লাহকে সাংগঠনিক সম্পাদক করে ৩৩
সদস্য বিশিষ্ট ঘাটনগর ইউনিয়ন কমিটি ঘোষনা করা হয়। স্থানীয় শতাধিক
প্রতিনিধিত্বশীল ওলামায়ে কেরাম সহ হেফাজত নেতৃবৃন্দ আলোচনা সাপেক্ষে এ
কমিটি গঠন করেন। শেষে নবনির্বাচিত সভাপতি তার সমাপনী বক্তব্যে বলেন,
হেফাজতে ইসলাম আমাদের আকাবেরদের রেখে যাওয়া আমানত। এ সংগঠনটি ধরে
রাখার দায়িত্ব সকল মুসলমানের। আমরা এ কর্তব্য থেকে কখনোই সরে দাঁড়াব না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category