পোরশা(নওগাঁ)প্রতিনিধি:
নওগাঁর পোরশায় বিএনপির উদ্যেগে
পৃথক পৃথক শহিদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যু
বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল করা হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় নিতপুর কার্যালয়ে অনুষ্ঠিত এক মিলাদ
মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির
সাবেক আহবায়ক শফি উদ্দিন মন্ডল। প্রধান অতিথি ছিলেন
উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি তৌফিকুর
রহমান চৌধুরী। সভা পরিচালনা করেন সাবেক সহসাংগঠনিক
সম্পাদক আজাহার আলী। এসময় বিএনপি নেতা আব্দুল গণি,
গোলাম রহমান, যুবদল আহবায়ক ইকবাল শাহ্ধসঢ়; সহ স্থানীয়
নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অপরদিকে, একইদিন বিকাল সাড়ে
৪টায় উপজেলা বিএনপির আয়োজনে সরাইগাছি দলীয় কার্যালয়ে
শহিদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে
আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব
করেন উপজেলা বিএনপির সভাপতি শাহ্ধসঢ়; আহম্মেদ মোজাম্মেল হক।
এসময় উপজেলা বিএনপি সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম,
যুগ্ম সাধারন সম্পাদক শাখিল জাভেদ, সাংগঠনিক সনম্পাদক
আবু হোসেন বাবু, প্রচার সম্পাদক রফিকুল ইসলাম গামা সহ
স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#