পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর পোরশায় বিদ্যুৎস্পৃষ্টে গোলাম রাব্বানী(৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। সে উপজেলার ঘাটনগর ইউনিয়নের চকনামাজু গ্রামের আব্দুল হাকিমের ছেলে। জানাগেছে,
সোমবার দিবাগত রাতে নোচনাহার বাজারে সোলার ল্যাম্প পোস্ট একস্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার সময় বিদ্যুৎ এর মেইন লাইনের সাথে আর্থিং হলে এদূর্ঘ্যটনা ঘটে। এতে অন্যরা সামান্য আহত হলেও রাব্বানী ঘটনা স্থলেই মারা যায়। বিষয়টি থানার একটি সূত্র নিশ্চিত করেছেন।