• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেন-এমপি হেলাল

দিনকাল বিডি / ১৬৭ Time View
প্রকাশঃ সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩

ওমর ফারুক,ষ্টাফ-রিপোর্টার- আত্রাইয়ে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আগামী ২৯ শে জানুয়ারী রাজশাহী বিভাগীয় জনসভা সফল করা উপলক্ষে সমবার (১৬ জানুয়ারী ) সকাল ১১ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দও দুলাল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন এবং বক্তব্য রাখেন,নওগাঁ-০৬(আত্রাই-রাণীনগর) এর স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল।

তিনি বলেন,প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছেন। আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় আসে তখনই দেশের উন্নয়ন সংঘটিত হয়।

এছাড়াও বক্তব্য রাখেন,নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি মোঃ আব্দুল মালেক,সহ-সভাপতি মোঃ আব্দুর রহমান,সাংগঠনিক সম্পাদক মোঃ আল মামুন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ চৌধুরী গোলাম মোস্তফা বাদল,

সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলে রাব্বি জুয়েল,শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মোঃ জিল্লুর রহমান, নওগাঁ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ (লাল),

মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছাঃ মমতাজ বেগম,যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মিতু মনি প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category