• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

ফিলিস্তিনে গণহত্যা ও গাজায় বর্বরোচিজ হামলার প্রতিবাদে নাচোলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১৪৫ Time View
প্রকাশঃ সোমবার, ২৪ মার্চ, ২০২৫

মোঃ ইব্রাহীম, স্টাফ রিপোটার- ফিলিস্তিনে ইজরাইলী বাহিনীর দ্বারা গণহত্যা ও গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে নাচোলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার নেজামপুর ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের আয়োজনে বিভিন্ন স্কুল,কলেজ ও মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর অংগ সংগঠনের নেতা-কর্মীদের অংশগ্রহণে স্বাধীন ফিলিস্তিনের পতাকা হাতে নেজামপুর বাসস্ট্যান্ড থেকে বাজার প্রদক্ষিণ শেষে একইস্থানে মিলিত হয়ে পথসভায় মিলিত হয়। এসময় বক্তব্য রাখেন, সাংবাদিক মনিরুল ইসলাম, নেজামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তসলিম মেম্বার, নেজামপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমীর ও নেজামপুর আলীম মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা সোহরাব আলী, নেজামপুর বিনোদবিহারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সাবেক আহŸায়ক বুলবুল আহম্মেদ, গ্রীনভ্যালী একাডেমীর পরিচালক ইকবাল হোসেন, মাওলানা হারেশ উদ্দীন, জামায়াতের ওয়ার্ড আমীর মাওলানা নুরুল ইসলাম ও গোলাম রাব্বানী। বক্তারা অবৈধ অনুপ্রবেশকারী ইজরাইলী বাহিনী কর্তৃক স্বাধীন ফিলিস্তিনে গণহত্যা ও গাজা উপত্যাকায় বর্বরোচিত বোমা হামলার তীব্র প্রতিবাদ জানান ও এ হামলা বন্ধের আহŸান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category