নওগাঁর বদলগাছীতে মথুরাপুর ইউপিতে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২ এপ্রিল ভিজিএফ চালের ভাগাভাগি নিয়ে চেয়ারম্যান এর সাথে মতো বিরোধের জেরে আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে ৭এপ্রিল মানব বন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় তিন হাজার লোকের সমাগমে মানব বন্ধনে বক্তব্য রাখেন সাব্বির হোসেন যুগ্ন সাধারন সম্পাদক মথুরাপুর পরিষদ ছাত্রলীগ। রোস্তম আলী মথুরাপুর ইউপি সদস্য। আহসান হাবিব মথুরাপুর ইউপি সদস্য। রফিকুল ইসলাম সদস্য।
পরিমল চন্দ্র প্যানেল চেয়ারম্যান মথুরাপুর ইউপি। মথুরাপুর ইউপি চেয়ারম্যান মাসুদ রানাও সাবলীল বক্তব্য রেখেছেন। সবার কথায় উঠে এসেছে, বদলগাছী থানায় মামলা দায়ের করার বেশ কয়েক দিন পরও মামলা এন্ট্রী না করা সহ সঠিক বিচারের কথা বলেছেন তারা।