• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

বাগেরহাটে ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত

দিনকাল বিডি / ১৯০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটের শরণখোলায় ইজিবাইকের ধাক্কার ইসরাত জাহান ইভা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিকেলে সাইনবোর্ড-বগী মহাসড়কের শরণখোলা উপজেলার নলবুনিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ইসরাত জাহান ইভা উপজেলার নলবুনিয়া গ্রামের আবু হানিফের মেয়ে। শিশুটি স্থানীয় একটি হিফজুল কুরআন মাদরাসায় প্রথম শ্রেণিতে পড়ত।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, শিশু শিক্ষার্থী ইসরাত জাহান ইভা মাদরাসা ছুটির পর মহাসড়কে একপাশ থেকে অপর পাশে দিয়ে বাড়ী ফিরছিলেন। এসময়ে মোরেলগঞ্জগামী দ্রæতগামী একটি ইজিবাইক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন ইজিবাইকটি ধাওয়া করলে, চালক ইজিবাইকটি ফেলে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রæত শরণখোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন। পুলিশ হাসপাতাল থেকে শিশুটির লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। ইজিবাইকটিও জব্দ করা হয়েছে। চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category