বাগেরহাট প্রতিনিধি ।।
পায়ে হেটে বাড়ী বাড়ী গিয়ে ভোট চাইলেন বাগেরহাট সদর আসনের নৌকার প্রার্থী শেখ তন্ময়। বৃহস্পতিবার বেলা ১২টা থেকে গন সংযোগ করেছে । বাগেরহাট পৌরসভার এক নম্বর ওয়ার্ডের হাড়িখালী, মালোপাড়া, মুনিগঞ্জ, হরিণখানা, পুরাতন বাজার, আমলাপাড়া, সরুই এলাকায় স্থানীয় নেতা কর্মীদের সাথে নিয়ে বিকাল ৩টা পর্যন্ত শহরে গন সংযোগ করেন শেখ তন্ময়।
এসময় সংসদ সদস্যের সাথে ছিলেন আওয়ামীলীগ নেতা ফিরোজুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন,পৌর আওয়ামীলীগের সভাপতি বসিরুল ইসলাম, সাধারন সম্পাদক ইবনে মিজান হিরু, জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ আঃ বাকী তালুকদার, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মনিরুল ইসলাম,
জেলা সেচ্ছা সেবক লীগের যুগ্ম আহবায়ক সরদার আঃ কাদের, চেম্বার অব কমার্সএর সভাপতি লিয়াকত হোসেন লিটন,আওয়ামীলীগ নেতা কল্লোল সরকার, মহিলা আওয়ামীলীগ নেত্রী রিনা সুলতানা, কাউন্সিলর শামিম হাসান, আসমা আজাদ সহ জেলা উপজেলা ও পৌর আওয়ামীলী ও সহযোগী সংগঠনের নেত ৃবৃন্দ। পরে তিনি কচুয়া উপজেলার ধোপাখালী ও গজালিয়া ইউনিয়নে গন সংযোগ করেন।
গন সংযোগে যাওয়ার পথে প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য পথে পথে হাজার হাজা নারী পুরুষ ফুলের মালা নিয়ে দাড়িয়ে থাক্ েএক নজর দেখার জন্য । এসময় শেখ তন্ময় গাড়ী থেকে নেমে তাদের সাথে মত বিনিময় করেন এবং সবাইকে ৭ জানুয়ারী ভোট সেন্টারে গিয়ে ভোট দেওয়ার আহবান জানান।