• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

বাগেরহাটে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত, আহত দুই

দিনকাল বিডি ২৪ / ১৪০ Time View
প্রকাশঃ রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি।।

বাগেরহাটে বাস চাপায় মিজান জমাদ্দার (৩৫) ও রাব্বি খান (২৫) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (০৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের বাগেরহাট সদর উপজেলার বৈটপুর গ্রামের চাড়ার ঘর নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। এসময় আরও দুই মোটরসাইকেল আরহী গুরুত্বর আহত হন। বাগেরহাট জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত, মিজান জমাদ্দার বাগেরহাটের শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের মান্নান জমাদ্দারের ছেলে এবং রাব্বি খান একই এলাকার ফারুক খানের ছেলে। আহত ফয়সাল ও রনি একই এলাকার বাসিন্দা। হতহতদের মধ্যে রাব্বি ভাড়াটিয়া মোটরসাইকেলের চালক।

বাগেরহাট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জিয়াউল আদনান রুমেল বলেন, সকালে দূর্ঘটনায় আহত চারজন রোগী হাসপাতালে আসেন। এদের মধ্যে দুইজনকে মৃত অবস্থায় নিয়ে আসেন। দুইজনের অবস্থা গুরুত্বর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, খুলনা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা ধানসিঁড়ি পরিবহনের যাত্রীবাহী বাস দক্ষিণ বাংলা চারার ঘর নামক স্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল ও ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় এই হতাহতের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। মোটরসাইকেলকে চাপা দেওয়া বাসটি আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীণ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category