• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বিএনপি এদেশের মানুষের জন্য কিছুই করেনি, লুটেপুটে খেয়েছে -শেখ তন্ময়

দিনকাল বিডি / ১৭১ Time View
প্রকাশঃ শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ।।

বিএনপি এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে কিছু করেনি। শিল্প কারকানা, যোগাযোগ, বিদ্যুত কিছুই করেনি। স্বাধীনতা বিরোধী শক্তিকে সাথে নিয়ে এদেশটাকে তারা লুটেপুটে খেয়েছে।

বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশের যোগাযোগ, বিদ্যুত, বন্দর, শিল্প কারখানা ও মানবসম্পদ উন্নয়নে নিরলস কাজ করে যাচ্ছেন। বাংলাদেশ আজ বিশ্বের কাছে উদীয়মান অর্থনীতির দেশ এর স্বীকৃতি পেয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট ২ আসনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী শেখ তন্ময় শুক্রবার বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ও খানপুরে বিভিন্ন নির্বাচনী পথসভায় এসব কথা বলেছেন।

তিনি বলেন, জিয়াউর রহমান জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যার সাথে জড়িত ছিলেন। শুধু তাই নয় তিনি বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুনর্বাসিত করেছেন। তাদের বাঁচাতে ইনডেমনিটি অধ্যাদেশ দিয়েছিলেন। সামরিক শাসন ও স্বেরাচারী সরকার প্রতিষ্ঠা করে তিনি শত শত মুক্তিযোদ্ধা ও সামরিক কর্মকর্তাদের হত্যা করেছেন। নিয়তির নিষ্ঠুর পরিহাস, শেষ পর্যন্ত তার সৈনিকেরাই তাকে হত্যা করেছে। বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে বিএনপিকে সরকারে আনতে স্বাধীনতা বিরোধী জামাতকে প্রতিষ্ঠিত করেছেন এবং ২০০১ সালে তাদের সাথে জোট করে সরকার গঠন করেছে। ২০০৯ সালে বাংলার মানুষ তাদের প্রত্যাক্ষান করেছে।

শেখ তন্ময় আরো বলেন, স্বাধীনতা বিরোধী শক্তি, তাদের দোসর ও পৃষ্ঠপোষকদের বঙ্গবন্ধুর বাংলাদেশে ঠাঁই হবে না। বিএনপি নির্বাচনকে ভয় পায়। তারা সন্ত্রাস নৈরাজ্য করে দেশকে অস্থিতিশীল করতে চায়। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্থ করতে চায়। আমরা জনগনকে সাথে নিয়ে তাদের প্রতিহত করবো।

এসমতিনি আরও বলেন, ৭ জানুয়ারীরী আনন্দমুখর শান্তিপূর্ণ ভোট হবে। দল মত নির্বিশেষে ভোটাররা ভোটকেন্দ্রে যাবেন। আওয়ামী লীগের কর্মী সমর্থকরা নৌকায় ভোট দেবেন। অন্যরা তাদের ইচ্ছা খুশীমতো ভোট দিবেন।

এসব পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও দলের নির্বাচন পরিচালনা জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক এ্যাড. ভুইয়া হেমায়েত উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব নকিব নজিবুল হক, তথ্য গবেষণা সম্পাদক ও দলের জেলা নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া উপ-কমিটির আহ্বায়ক আহাদ উদ্দিন হায়দার, বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক এম এ মতিন, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি সরদার নাসির উদ্দিন, জেলা কৃষক লীগের সহ-সভাপতি মোল্লা আব্দুর রব, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সরদার আল নাহিয়ান ওশান, জেলা যুবলীগের সদর উপজেলা আহ্বায়ক লিটন সরকার, ষাটগম্বুজ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাড. নূর মোহম্মদ, সাধারণ সম্পাদক আবুল কালাম মোল্লা, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফকির ফহম উদ্দিন, সাধারণ সম্পাদক ইমরান শেখসহ সংশ্লিষ্ট এলাকার দলের তৃণমূল নেতা ও জনপ্রতিনিধিরা। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category