মাসুদ রানা রাব্বানী,রাজশাহী: রাজশাহী মহানগরীতে সুরাইয়া (১৭) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ১১টায় মহানগরীর মির্জাপুর (পশ্চিম পাড়া) এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত সুরাইয়া ওই এলাকার আব্দুল খালেকের মেয়ে। সে স্থানীয় একটি স্কুলে ৮ম শ্রেণীতে পড়তো।
স্কুলছাত্রী মৃত্যের বিষয়টি নিশ্চিত করেছেন, মির্জাপুর ফাঁড়ির ইনচার্জ এসআই সাহাবুল ইসলাম।
মৃত্যের পরিবারের বরাত দিয়ে এসআই সাহাবুল জানান, বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় নিজ শয়নকক্ষের সিলিং ফ্যানের সাথে ওড়না প্যাচিয়ে সুরাইয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার বাড়ির লোকজন।
পরে তারা পুলিশে খবর দেয়। খবর পেয়ে দুপুর আড়াইটায় ঘটনাস্থলে গিয়ে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে প্রেরণ হয়।
ময়নাতদন্ত শেষে তরুণীর লাশ তাঁর পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এ ব্যপারে মতিহার থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা রুজু হয়েছে বলেও জানান এসআই সাহাবুল।