এম আর সাইফুল, মাদারগঞ্জ, জামালপুরঃ
জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে আতিকুর রহমান সুমন(২৫) নামে এক যুবকের মৃত্যু
হয়েছে।
বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে নিজ ঘর থেকে ফ্যানের লাইন ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। সে উপজেলার ২নং কড়ইচড়া ইউনিয়নের নলছিয়া গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। জানা গেছে আতিকুর রহমান সুমন ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের অনার্স ১ম বর্ষের হিসাব বিজ্ঞানের অনিয়মিত ছাত্র ছিল। সে এক বছর হলো বিবাহ করেছেন। সুমনের পরিবার সূত্রে জানা যায় নিজ বাড়ির আঙ্গিনায় ধান উড়ানোর জন্য ঘর থেকে স্ট্যান্ড ফ্যানের লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সেখানেই লুটিয়ে পড়ে সুমন। পরে মাদারগঞ্জ উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাকিবুল ইসলাম ও এম এ সুজন জানান দুর্ঘটনাস্থলেই মারা যায় আতিকুর রহমান সুমন, এখানে নিয়ে আসা হয় বিকাল ৩টা ১৫ মিনিটে। পরে মরদেহ নিহতের চাচা মাসুদ সরকার এর কাছে হস্তান্তর করেন হাসপাতাল কর্তৃপক্ষ।