জেলা প্রতিনিধি, জামালপুর :
জামালপুরের মেলান্দহে ট্রেনে কাটাপড়ে শাকিল (১৯) ও মজিবর (১৮) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (২২ জানয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দুরমুঠ ইউনিয়নের রুকনাই এলাকায় রেললাইনে এ দূর্ঘটনা ঘটে। মেলান্দহ থানার উপ-পরিদর্শক এনামুল হক সিদ্দিকী দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।
নিহত শাকিল ওই এলাকার শাহাবুদ্দিনের ছেলে এবং মজিবর একই এলাকার মো. শাহিদের ছেলে। নিহতদের পরিবার জানায়, সোমবার দুপুরে শাকিল মিয়া ও মজিবুর রহমান বাড়ীর পার্শ্বে রেললাইনে বসে কানে হেডফোন লাগিয়ে গেমস খেলতেছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জ গামী কমিউটার ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই দু’জন মারা যায়। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে তাদের বাড়িতে নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত জামালপুর রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি