• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় জমি নিয়ে বিরোধে বড় ভাইয়ের দায়ের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু সিজারিয়ান অস্ত্রোপচারের পর নওগাঁয় যমজ নবজাতকের একজনের সন্ধান না পাওয়ার ঘটনায় গ্রেপ্তার ১ নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নওগাঁর মহাদেবপুরে সন্তানকে শাসন করায় শাশুড়ির বকাঝকা; অভিমানে গৃহবধূর আত্মহত্যা মহাদেবপুরে নকল সার ও কীটনাশক তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; দুই লাখ টাকা জরিমানা বাঘায় মাজারের গ্রীল কেটে ও গোরস্থানের দান বাক্স ভেঙ্গে টাকা চুরি! নওগাঁর মান্দায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহিত দিবস পালিত,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মোল্লাহাটে নদীতে গোসল করতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ৫৫ Time View
প্রকাশঃ শনিবার, ১৪ জুন, ২০২৫

বাগেরহাট প্রতিনিধি,,

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় মধুমতি নদীতে গোসল করতে গিয়ে রত্তন মোল্লা (৭০) নামের এক বৃদ্ধের করুণ মৃত্যু হয়েছে। শনিবার ১৪ জুন দুপুরে উপজেলার গাড়ফা চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রত্তন মোল্লা প্রতিদিনের মতোই দুপুর ১২টার দিকে বাড়ির পাশের মধুমতি নদীতে গোসল করতে যান। গোসলের একপর্যায়ে তিনি হঠাৎ পানিতে তলিয়ে নিখোঁজ হন।

খবর পেয়ে স্থানীয়রা ও মোল্লাহাট ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। প্রাথমিক চেষ্টায় ব্যর্থ হয়ে তারা খুলনা থেকে বিশেষ ডুবুরি দলকে খবর দেন। পরে খুলনা ডুবুরি দল এসে তল্লাশি চালিয়ে দুপুর ২টার দিকে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।

মোল্লাহাট ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ শরিফ জানান, সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। ওই স্থানে গভীরতা বেশি হওয়ায় খুলনা বিভাগীয় ডুবুরি দলকে খবর দেয়া হয়। এরপর ডুবুরি দলের সহায়তায় ২টার দিকে ওই ব্যক্তির মরদেহ নদী থেকে উদ্ধার করা হয়।

রত্তন মোল্লার ৪ ছেলে, ৩ মেয়ে ও নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন রয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category