সোহেল রানা,যশোরঃ যশোরে আনন্দ ঘন ও উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে পালিত হলো দৈনিক প্রতিদিনের কণ্ঠ পত্রিকার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী। সোমবার সকাল ১১ টায় যশোর মুড়োলি মোড়ে প্রতিদিনের কন্ঠ অফিসে এই প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
দৈনিক প্রতিদিনের কন্ঠ পত্রিকার ব্যাবস্হাপনা সম্পাদক খন্দকার আশিকুর রহমান টনির সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক, শাহিনুর রহমান পান্না।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রতিদিনের ক্ণ্ঠ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তাকিম সাকিব।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক গ্রামের কণ্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক নাসির খন্দকার, আনন্দ টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম, মাই টিভির যশোর জেলা প্রতিনিধি, মোঃ শরিফুল ইসলাম, দৈনিক বর্তমান কথার যশোর ব্যুরো প্রধান মোঃ নাসিম রেজা, জাগরণী টিভির যশোর জেলা প্রতিনিধি,মোঃ শরীফুল ইসলাম , দৈনিক ভোরের চেতনা পত্রিকার ফটো সাংবাদিক যশোরের মোঃ ওয়াজেদ আলী সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।