• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহীতে ৭তলা ভবনের ছাদ থেকে পড়ে দুই ইমারত শ্রমিকের মৃত্যু

দিনকাল বিডি / ১০৯ Time View
প্রকাশঃ শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে নির্মানাধীন ৭তলা ভবনের ছাদ থেকে পড়ে দুইজন ইমারত শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় স্থানীয়তা তাদের উদ্ধার করে দ্রæত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়েগেলে প্রয়োজণীয় পরিক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষনা করেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর কাঁচাবাজারে এ ঘটনা ঘটে।
নিহত ইমারত শ্রমিকরা হলেন, সুমন (৩৫), তিনি নগরীর কর্ণহার থানার বেজোড়া এলাকার মোঃ সেরাজের ছেলে ও আনারুল (৩৫), তিনি একই থানার পাতাস মোন্না এলাকার মোঃ আব্দুল রাজ্জাক খোকার ছেলে।
এ ব্যপারে জানতে চাইলে ঠিকাদার মোঃ মিজানুর রহমান জানান, ভবনের ছাদ থেকে পড়ে দুইজন ইমারত শ্রমিকের মৃত্যু হয়েছে। তাদের লাশ রামেক হাসপাতাল মর্গে রয়েছে। থানা থেকে ক্লিয়ারেন্স দিলে নিহতদের লাশ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।
স্থানীয় বাসিন্দা জীবন জানায়, বিল্ডিং নির্মানে ব্যপক অনিয়ম রয়েছে। পাশের একটি বাড়ির জমিতে দুই ফিট ভবনের জায়গা ঢুকে গেছে। তিনি আরও বলেন, নির্মাণ শ্রমিকদের শরীরে কোন প্রকার সুরক্ষা পোশাক ছিল না। নিহত শ্রমিকদের পরিবারের সাথে মোটা অংকের অর্থের বিনিময়ে বিল্ডিং মালিকের মিমাংসার আলাপ-আলোচনা চলছে বলেও জানান তিনি।
তবে ভবনের মালিক ও শামসুজ্জামান তুহিন এবং রাজপাড়া থানার ওসির মুঠো ফোনে একাধীকবার ফোন দিলেও তারাফোন রিসিভ করেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category