• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহীর বাগমারায় নৌকা ও স্বতন্ত্র সমর্থকদের সংঘর্ষ, আহত ১০

দিনকাল বিডি ২৪ / ১৩৬ Time View
প্রকাশঃ সোমবার, ১ জানুয়ারী, ২০২৪

রাজশাহী অফিস: রাজশাহী-৪ (বাগমারা) আসনে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক ও নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

রোববার বিকেলে বাগমারা উপজেলার মাদারিগঞ্জ বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যাক্ষদর্শীরা জানান, মাদারিগঞ্জ বাজারে বিকেলে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক তার সমর্থকদের নিয়ে প্রচারণা চালান।

এসময় নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের কর্মী- সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর সামনে ‘নৌকা নৌকা’ বলে ¯েøাগান দিতে থাকেন। একপর্যায়ে উভয়পক্ষের মধ্য ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ বেধে যায়। স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হকের দাবি, সংঘর্ষে তিনিসহ তার ১০ কর্মী আহত হয়েছেন।

নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ বলেন, ‘স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা প্রচারণা চালানোর সময় আমার সমর্থকদের ওপর হামলা চালান। এতে আমার বেশ কয়েকজন কর্মী-সমর্থক আহত হয়েছেন।’

এ বিষয়ে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, উভয়পক্ষের মারামারি হয়েছে। ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করে পরিস্থিতি শান্ত করা হয়েছে। এখন অভিযান চলছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category