• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহী নগরীতে বেড়াতে এসে ভারতীয় নাগরিকের মৃত্যু

দিনকাল বিডি ২৪ / ১৮২ Time View
প্রকাশঃ বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে পবিত্র সিংহ (৪০), নামের এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
মৃত পবিত্র সিংহ, তিনি মালদা জেলার হবিবপুর থানার কেন্দুয়া গ্রামের মৃত হরি গোপাল সিংহের ছেলে।
এ তথ্য নিশ্চিত করেছেন মহানগরীর রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল হক। তিনি জানান, পবিত্র সিংহ ১৭ অক্টোবর রাজশাহী নগরীর কুমারপাড়ায় এলাকায় তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার রাতে বুকে ব্যথা অনুভব করলে তাকে ল²ীপুরের একটি হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে মারা যান তিনি।
ওসি বলেন, পবিত্র সিংহের মরদেহ রাতেই নিয়ে রামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তিনি ভারতীয় নাগরিক তাই মরদেহ হস্তান্তর করতে সময় লাগবে। আইনগত ব্যবস্থাও নেওয়া হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category